নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
৫ আগস্ট ২০২৪ সালের পর ব্রাহ্মণবাড়িয়া আদালতে দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া নাসিরনগর উপজেলার চার ইউনিয়নের চারজন চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ নাসিরনগর উপজেলা শাখার চার প্রভাবশালী নেতাকে দুই দিনের ব্যবধানে জামিন মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকালে জেলা ও দায়রা জজ আদালত তিন জনের জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক জনের জামিন আবেদন শুনানি শেষে মঞ্জুর করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
জামিনপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফারুকুজ্জামান ফারুক,গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ জিতু মিয়া, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া ও ভলাকুট ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান,মোঃ রুবেল মিয়া।
এই বাংলা/এমএস
টপিক

