রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

0
111
রাজশাহী প্রেসক্লাবের ৫ম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৫ম সভা বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন সহ-সভাপতি সরকার সরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। সভায় সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম-সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলীসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন অনুমোদন করা হয় এবং আসন্ন রমজান উপলক্ষে প্রেসক্লাবের ইফতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সদস্য ফরম বিতরণ ও যাচাই-বাছাইয়ের জন্য ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন: ১) সরকার শরীফুল ইসলাম – সহ-সভাপতি
২) শাহরিয়ার অন্তু – সহ-সভাপতি, ৩) আবু কাওসায় মাখন – যুগ্ম সাধারণ সম্পাদক, ৪) মোঃ নুরে ইসলাম মিলন – যুগ্ম সাধারণ সম্পাদক, ৫) আল-আমিন – অর্থ সম্পাদক।

সভায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন ও সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। নতুন সদস্য ফরম বিতরণ আগামী ০১ মার্চ ২০২৬ থেকে শুরু হবে। সভার সমাপ্তিতে সভাপতি সাইদুর রহমানের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here