নীলফামারীতে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

0
112
নীলফামারীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী সদর উপজেলায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কার্যক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্যতেল এবং মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, “পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তার আওতায় আনা হবে, যাতে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here