গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, এলাকায় উত্তেজনা

0
212
গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয় এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, হামলায় জড়িত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান এবং পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করে। এছাড়াও নগদ প্রায় ৭ লাখ টাকা, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী শাহীন মিয়া জানান, তিনি প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিপক্ষ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছে বলে তার অভিযোগ।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন আলামত জব্দ করেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here