বামনায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
126
বামনায় প্রতিবন্ধী দের মাঝে শীতবস্ত্র ভিতরণ / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুল হক হিমু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আকন, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল হাওলাদার এবং স্থানীয় সমাজসেবক মোঃ খলিল ফরাজী, নুরুল ইসলাম, ইউসুফ প্যাদা ও নুর হোসেন মল্লিক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন মল্লিক জানান, বিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। তবে শিক্ষকরা নিজেদের জীবিকা নিয়ে অনেক সময় কষ্টে দিন কাটাচ্ছেন।

প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুল হক হিমু বলেন, তার পরিষদ থেকে ভবিষ্যতেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদানের চেষ্টা চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here