গাজীপুরে বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার

0
139
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও যৌন অপরাধে জড়িত ২ জন গ্রেফতার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন যৌন অপরাধ মামলার এজাহারভুক্ত এবং অন্যজন মাদক মামলার এজাহারভুক্ত।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোলেমান হোসেন (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর (কোনাঘাটা) গ্রামের দুধ মিয়ার ছেলে। মোঃ মনির (৪৫), গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত ওহাবের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাসন থানার অফিসার ইনচার্জ হারুন আর রশিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here