
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা ও জনসাধারণের সুবিধার্থে ১৫টি খাল খননের জন্য পৃথকভাবে দুইটি ডিও লেটার (আধা সরকারিপত্র) দিয়েছেন।
আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিও লেটার হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে বিজয়নগরের বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল এবং ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অন্যদিকে পানি সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা থেকে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল এবং ডাঙ্গীর খাল খননের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, খালগুলো খনন হলে স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষের জন্য পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যার ফলে জনসাধারণের দৈনন্দিন জীবন ও উৎপাদনশীলতাও উন্নত হবে।
এই বাংলা/এমএস
টপিক
