নাজিরপুরের কলারদোনিয়ায় ধানের শীষের প্রার্থীর জনসভায় জনসমাগম

0
137
নাজিরপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেনের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলারদোনিয়া বাজার মাঠে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় বক্তব্যে আলমগীর হোসেন বলেন, দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে এবং ধানের শীষের প্রতি যে জনসমর্থন তৈরি হয়েছে, তা আর দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি কলারদোনিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কৃষকদের সেচ সুবিধা ও পণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধান করা হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই কলারদোনিয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তর করা হবে।

এ সময় তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অনুরোধ জানান।

জনসভা শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে সভাস্থলে যোগ দিলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সভা শেষে প্রার্থী আলমগীর হোসেন উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here