কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলা কারাগারে থাকা ১২ জন বন্দী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আইন অনুযায়ী, আদালতে দণ্ডিত না হওয়া এবং বিচারাধীন মামলায় থাকা এই বন্দীরা ভোটার হিসেবে বিবেচিত।
কুড়িগ্রাম জেলা কারাগারের কর্মকর্তাদের জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের ভোটার তথ্য সঠিক পাওয়া গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের ভোট গ্রহণ করা হবে। প্রয়োজনে পোস্টাল ব্যালট বা অন্য নির্ধারিত পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কারা কর্মকর্তা জানান, “বন্দীরাও দেশের নাগরিক। যারা ভোটের অধিকার পেয়েছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” মানবাধিকারকর্মীরা বন্দীদের ভোটাধিকার বাস্তবায়নকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বর্ণনা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

