ঝালকাঠি-১: বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছানোর আহ্বান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে যখন ধুকেধুকে হাসপাতালের বিছনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন, তখন আমরা শেখ হাসিনার কাছে অনুরোধ করেছিলাম, দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রীর একটু চিকিৎসার জন্য, কিন্তু শেখ হাসিনা অনুমতি দিলেন না : রফিকুল ইসলাম জামাল

0
171
ঝালকাঠি-১: বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ রাজাপুর-কাঠালিয়া আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল মঙ্গলবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফে উঠান বৈঠকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান।

প্রার্থী তার বক্তব্যে উল্লেখ করেন, দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুরোধ করা হলেও সরকার অনুমতি দেয়নি। অন্যদিকে দেশের এমপি ও মন্ত্রীরা ব্যক্তিগত অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ভোট চাইতে শুধু রাস্তায় সেলফি নয়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি যোগাযোগ করা উচিত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও শতাধিক দলীয় কর্মী। সভা শেষে শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here