কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ মোট ৪৯ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৭ জন নারী ও শিশু রয়েছে। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে একটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঘোরাফেরা করে। এ সময় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। একের পর এক মানুষ আহত হলে পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহফিজুল ইসলাম জানান, কুকুরের কামড়ে আহত ৪৯ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় স্থানীয় লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই বাংলা/এমএস
টপিক

