মৌলভীবাজার- ২ আসন আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী ঘোড়া দিয়ে প্রচারণা

0
153
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জিমিউর রহমান চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী ঘোড়ার গাড়ি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কুলাউড়ার রবিরবাজারে / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সোমবার কুলাউড়া উপজেলার রবিরবাজারসহ বিভিন্ন এলাকায় ঘোড়া প্রতীকের পক্ষে ঘোড়ার গাড়ি ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় কর্মীরা স্লোগান দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় প্রার্থীর নিজ বাড়ি থেকে ঘোড়ার গাড়িসহ একটি গাড়িবহর বের হয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সচেতন মহল ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী বলেন, “ঘোড়ার গাড়ি ব্যবহার করে কে বা কারা প্রচারণা চালিয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মহিউদ্দিন বলেন, “নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের জীবন্ত প্রাণী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here