গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন

0
124
গুরুদাসপুরে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুর উপজেলায় উদ্বেগজনক হারে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুকজনিত সহিংসতা এবং প্রকাশ্যে যৌন হয়রানীর ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

লিঙ্গভিত্তিক সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন মিলনায়তনে এক বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি, সহ-সভাপতি আলী আক্কাছ, উপজেলা ফ্যাসিলেটর আলেয়া খাতুন ও আফরোজা ইয়াসমিন। এ সময় স্থানীয় সাংবাদিক সেলিম রেজাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী নেতৃত্বের বিকাশ, নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণ, লিঙ্গভিত্তিক সহিংসতার অবসান এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া মানবিক ও টেকসই সমাজ গড়া সম্ভব নয়। এ লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও নিডা সোসাইটির বাস্তবায়নে পরিচালিত ‘নাগরিকতা এমপাওয়ারহার’ প্রকল্পের আওতায় গুরুদাসপুর উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে উপজেলা জেন্ডার সমতা ফোরাম।

প্রকল্পের আওতায় ২০২৫ সালে একটি ইনসেপশন মিটিং, ৪২টি মাসিক সভা, ৬টি ওয়ার্কশপ, ৩টি ত্রৈমাসিক সভা, ৬টি পিয়ার লার্নিং সেশন, ৬টি লিগ্যাল এইড মিটিং, ২টি ফ্যাক্ট ফাইন্ডিং কার্যক্রম এবং ৩টি লিটিগেশন সাপোর্ট প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্যবিশিষ্ট ইউনিয়ন জেন্ডার সমতা ফোরাম গঠন করা হয়েছে। লিগ্যাল এইডের মাধ্যমে ৪ শতাধিক ভুক্তভোগীর এডিআর মামলার নিষ্পত্তি করা হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় সাংবাদিক মো. আখলাকুজ্জামানের প্রশ্নের জবাবে ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here