ডিমলায় লোহার রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার

0
142
ডিমলায় চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় লোহা রড চুরির ঘটনায় ডিমলা থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এ সময় চোরাই লোহা রডও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন: তারিকুল ইসলাম সম্রাট (২৮), মো. সাজ্জাদ (২৩), হাসনায়েন হানজালা হৃদয় (২৭), বাদশা মিয়া (২৫) ও মাসুদ রানা (২০)। তারা সবাই চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বিবরণে বলা হয়েছে, ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান স্বপনের বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে বেশ কিছু লোহা রড চুরি হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খগার হাট এলাকায় বাদশা মিয়ার ভাঙারি দোকানে চোরাই মালামাল বিক্রি হচ্ছে। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ডিমলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার নিশ্চিত করেছেন।

স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং চুরি ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here