ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাগরিব নামাজের পর ডিমলা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
মিছিল শেষে স্মৃতি অঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য অধ্যাপক তৈয়বুর রহমান। তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই অঞ্চলের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব চায়, আর সেই নেতৃত্ব দেবে অধ্যক্ষ আব্দুস সাত্তার।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বের বলেন, “দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বৈষম্য ও দুর্নীতির শিকার। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, জনগণ ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে।”
মিছিল ও সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে এবং ভোটের দিনে জনগণ বিপুলভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদী।
এই বাংলা/এমএস
টপিক

