কুড়িগ্রামের চরাঞ্চলে গণভোট বিষয়ে জনসচেতনতার অভাব

0
159
গনভোট / প্রতিকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের অনেক মানুষ এখনও আসন্ন গণভোট–২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জানেন না। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জেলা সদরের চরযাত্রাপুর, চর ইয়ুথনেট ও চর খেয়ার আলগার এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেখা যায়, তারা ভোটের তারিখ জানলেও ভোট প্রদান প্রক্রিয়া বা গণভোট সম্পর্কে অবগত নন।

৫৫ বছর বয়সী মোঃ সামাদ আলী জানান, সরকারি কোনো প্রচার বা জনসচেতনতার উদ্যোগ এখনও তার এলাকায় দেখা যায়নি। কৃষক মোঃ রাশেদ আলী বলেন, জীবনে তিনি চারবার ভোট দিয়েছেন, কিন্তু কখনও গণভোটে অংশগ্রহণ করেননি। স্থানীয় অনেক মানুষ টেলিভিশন, রেডিও বা ইন্টারনেটের অভাবে এ বিষয়ে জানতে পারছে না।

চরাঞ্চলের বাসিন্দারা জানান, সরকারি লিফলেট, মাইকিং, পোস্টার কিংবা সচেতনতামূলক সভা এই দুর্গম এলাকায় এখনও হয়নি। অনেকে গণভোটকে সাধারণ কোনো নির্বাচন বা স্থানীয় বিষয় মনে করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহানুর রহমান খোকন বলেন, চরাঞ্চলের মানুষ কৃষি ও দিনমজুরির ওপর নির্ভরশীল হওয়ায় সরকারি প্রচার ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর জানানো প্রায় অসম্ভব। কুড়িগ্রামের জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী উল্লেখ করেন, বিচ্ছিন্ন ও দুর্গম চরাঞ্চলে সময়মতো প্রচার না হলে ভোটার অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “শহরের প্রতিটি ওয়ার্ডে প্রচার করা হয়েছে, কিন্তু চরাঞ্চলে এখনও কাজ হয়নি। দ্রুত সেখানে প্রচারণা চালানো হবে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি, যাতে মানুষকে ভোটের বিষয়ে জানানো যায়।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here