নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীর আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজিব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, তিনি নীলফামারীর মানুষকে দলীয় পরিচয়ে নয়, বরং একজন ‘নীলফামারীয়ান’ হিসেবে দেখেন। কারও রাজনৈতিক পরিচয় জানার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নীলফামারীকে একটি সম্প্রীতিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। জেলার সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি নীলফামারীকে নিরক্ষরতা মুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এই বাংলা/এমএস
টপিক

