স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার প্রয়াত সভাপতি আব্দুল হালিমের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ জোহর শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দর জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে মরহুমের রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাঁকি বিল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রশিদুর রহমান রানা, গোলজার রহমান, আব্দুর রহিম, শাকিল, তাহেরা জামান লিপি, জহুরুল ইসলাম সৌকত, নূর আলম, আলম, আবু খায়ের, শরিফুল ইসলাম রাকিব, আব্দুল গফুর, তৌহিদ, সিয়াম, রবিউল ইসলাম, সোহেলসহ অন্যান্য সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল হালিমের দীর্ঘ সাংবাদিক জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

