খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ধানের শীষের সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা সাবেক এমপি ও খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন।
যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি পৌর টাউন-এ, খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এর উদ্যোগে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপস্থিত ছিলেন: অনুষ্ঠানের সভাপতি শান্তিময় চাকমা, সাবেক ইউপি মেম্বার ও মানবিক কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি। প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি। বিশেষ অতিথি জাকিয়া জিনাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপি প্রধান উপদেষ্টা। অন্যান্য অতিথি: সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপিতে যোগদানের মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে আরও সক্রিয়ভাবে প্রার্থীর সমর্থনে কাজ করবেন।
এই বাংলা/এমএস
টপিক

