বকশীগঞ্জে অবৈধ দখলমুক্ত করা হলো ০.৬৬০০ একর সরকারি খাস জমি

0
149
বকশীগঞ্জে ০.৬৬ একর খাস জমি উদ্ধার / ছবি - এই বাংলা

জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি :


বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি এলাকায় অবৈধ দখলদারদের কবল থেকে ০.৬৬০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। অভিযানে প্রশাসনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে দখল করা সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা সরানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, কমান্ডার, বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর, এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জমিটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা হয়েছিল। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here