কুলাউড়ায় সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী ম্যান্ডেলার মতবিনিময়

0
202
কুলাউড়ায় এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া থেকে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী প্রেক্ষাপটে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথিমপাশা ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এবার কুলাউড়ার সর্বস্তরের মানুষের কল্যাণে এমপি হিসেবে কাজ করতে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।

ম্যান্ডেলা আরও বলেন, নির্বাচিত হলে কুলাউড়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না, চা-শ্রমিকদের অধিকার রক্ষা, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কল্যাণ, পর্যটন শিল্পের বিকাশ, হাসপাতাল ও ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামো ও যানজট নিরসনে কাজ করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি ব্যক্তিগতভাবে কোনো সুবিধা গ্রহণ করবেন না বলে জানান। নির্বাচিত হলে সরকারি বেতন-ভাতা, গাড়ি-বাড়িসহ অন্যান্য সুবিধা জনগণের কল্যাণে ব্যয় করবেন। সাংবাদিকদের কল্যাণ ও পরামর্শকে অগ্রাধিকার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।

ম্যান্ডেলার বক্তব্যে গুরুত্ব দেওয়া হয় তার জনদরদি, সেবামূলক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ। উল্লেখ্য, তিনি নেলসন ম্যান্ডেলা পুরস্কারসহ একাধিক জাতীয় পুরস্কার লাভ করেছেন, এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

স্থানীয়রা মনে করেন, তার ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থিতি কুলাউড়ার উন্নয়ন ও সেবামূলক রাজনীতির নতুন সম্ভাবনার সূচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here