কুড়িগ্রামে স্কুল ফিডিং খাবারের দেরিতে শিক্ষার্থী ও অভিভাবক অসন্তুষ্ট

0
147
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সময়মতো না পৌঁছায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার পৌঁছার কথা ছিল সকাল ১১টার মধ্যে। কিন্তু ১.৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা তাদের খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। বিদ্যালয়গুলোতে খাবার না পৌঁছানোয় শিক্ষার্থীরা ক্ষুধার্ত অবস্থায় থাকে এবং শিক্ষক ও অভিভাবকদেরও জবাবদিহিতে পড়তে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, খাবার দেরিতে পৌঁছানোর কারণে নিয়মিত ফিডিং কার্যক্রম ব্যাহত হয়েছে এবং শিক্ষার্থীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউএসডিও’র কুড়িগ্রাম সদর উপজেলা কর্মকর্তা মোঃ জুয়েল রানা বলেন, “যানজটের কারণে খাবার সময়মতো পৌঁছায়নি। আজ যে শিক্ষার্থীরা খাবার পায়নি, তাদের জন্য আগামীকাল ডাবল ব্যবস্থা করা হবে।”

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী ফোনে জানান, তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মতে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সময়মতো খাবার পৌঁছে দেওয়া নিশ্চিত করা জরুরি, যাতে শিশুদের পুষ্টি ও শিক্ষার মানে কোনো প্রভাব না পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here