পলোগ্রাউন্ডের জনসভায় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে মুখর বিএনপির সমাবেশ

0
143
নারায়ে তাকবীর " স্লোগানে প্রকম্পিত পলোগ্রাউন্ড মাঠ / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান–রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসভায় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দেন।

আজ ২৫ জানুয়ারি (রবিবার) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় গিয়াস কাদের ও হুম্মাম কাদের এই স্লোগান উচ্চারণ করেন। এ সময় জনসভাস্থলে উপস্থিত লাখো নেতা-কর্মী ও সমর্থক স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গলা মেলান। ফলে সমাবেশস্থলে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিবেশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উল্লেখ্য, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রামে বিএনপির বিভিন্ন জনসভায় তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে দলের প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বর্তমান ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিয়মিতভাবে এই স্লোগান দিতেন।

এছাড়া ২০২৩ সালে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত এক জনসভায় হুম্মাম কাদের চৌধুরী একই স্লোগান দিলে দলের একটি ক্ষুদ্র অংশের আপত্তি দেখা দেয়। তবে সে সময় বিএনপির অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থক ওই আপত্তিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন এবং হুম্মাম কাদের চৌধুরীর প্রতি সমর্থন ও সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here