কুড়িগ্রাম-২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ

0
168
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সাফিউর / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম-২ (সদর–রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট ড. মোঃ সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং–১৫৩/২০২৬ এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে ড. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রাথমিকভাবে তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে এডভোকেট ড. মোঃ সাফিউর রহমান বলেন, “কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সহায়তা ও দোয়া কামনা করছি।”

কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “হাইকোর্টের আদেশ পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।”

প্রসঙ্গত, ড. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ হওয়ায় কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here