বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জে ধানের শীষ প্রার্থীর পথসভা

0
162
জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী পথসভা শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

পথসভা বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন দরিপাড়া, দক্ষিণ বাজার, এন এম উচ্চ বিদ্যালয় এলাকা, পশ্চিমবাজার ও গরুহাটি থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে থেমে থেমে পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় এম. রশিদুজ্জামান মিল্লাত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি নির্বাচিত হলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষক কার্ড চালু করার পরিকল্পনার কথা জানান। এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হওয়ার প্রথম বছরেই বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে সরকারি করার উদ্যোগ নেবেন।

পথসভা শেষে প্রার্থী বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here