মানিকগঞ্জ-১: ঘিওরে নির্বাচনী শান্তি বজায় রাখতে সেনাবাহিনী–গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

0
314
ঘিওরে গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ-১ আসনের ঘিওরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ঘিওর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন ঘিওর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর আসিফ ইকবাল। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেজর আসিফ ইকবাল আরও বলেন, নির্বাচনের সময় গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা হতে পারে। এই প্রেক্ষাপটে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করতে পারে। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীর সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার কার দিপু, ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন – সোহেল রানা খন্দকার, মহসিন খান হিরা, আজিম মিয়া, শরিফুল ইসলাম শ্রাবণ, হানিফ মোল্লা, হুমায়ন খালিদ খান সবুজ প্রমুখ।

সভায় অংশ নেওয়া সকলেই সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং নির্বাচনের সময় ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার স্থিতিশীলতা ও অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বারোপ করেন। সভার শেষে সাংবাদিকরা নির্বাচনী প্রচারণায় তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here