সদরপুরে বিএনপি প্রার্থীর পক্ষে হতদরিদ্রদের শীতবস্ত্র ও যুব সমাজকে ক্রীড়া সামগ্রী বিতরণ

0
136
প্রবাসীর উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং এলাকার যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুলের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকনের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তাঁর পিতা, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকন।

তিনি বলেন, প্রবাসে থেকেও তার ছেলে দেশের গরিব ও অসহায় মানুষের কথা ভাবছে—এটি তার জন্য গর্বের বিষয়। শীতের সময়ে দরিদ্র মানুষকে সহায়তা করা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ–কাজাখস্তান কমিউনিটির সভাপতি এবং কাজাখস্তানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা বেগম, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সিকদার নাজমুল হাসান রাজু ও মাসুদুর রহমান, সদরপুর কৃষক দলের সদস্য সচিব আসাদ মৃধা, জাফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান মনির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here