জুলাই বিপ্লব নস্যাৎয়ের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মামুনুল হক

0
176
স্বরূপকাঠীতে নির্বাচনি জনসভায় মামুনুল হক / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তিগুলো নতুন করে একজোট হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের আত্মত্যাগে অর্জিত এই পরিবর্তনকে নস্যাৎ করার যে কোনো চেষ্টা দেশবাসী প্রতিহত করবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ১০ দলীয় ঐক্যের মূল শক্তি দেশপ্রেম এবং সন্ত্রাস, লুটপাট ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে অবস্থান। এসব অনিয়মের কারণেই স্বাধীনতার বহু বছর পরও দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও ন্যায়বিচারের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এবং অসংখ্য মায়ের ত্যাগে যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সেটিকে ব্যর্থ করার নানা অপচেষ্টা চলছে। একটি গোষ্ঠী আবারও ফ্যাসিবাদী রাজনীতি ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব হয়।

তিনি অভিযোগ করেন, ১০ দলীয় ঐক্যকে ঘিরে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালানো হচ্ছে। কে প্রধানমন্ত্রী হবেন বা কে প্রধান নেতা—এ ধরনের প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অথচ জুলাই বিপ্লব যেমন কোনো একক নেতৃত্বে হয়নি, তেমনি এই জোটও সম্মিলিত নেতৃত্বের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।

জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here