নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে অংকুর সীড এন্ড হিমাগারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে হিমাগার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইটাখোলা ও রামনগর ইউনিয়নের অন্তত ২০টি সনাতন ধর্মাবলম্বী পরিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অংকুর সীড এন্ড হিমাগারের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা জজ কোর্টের জিপি মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর সেপু ও আনিছুর রহমান কোকো, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিলটন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষক, শ্রমিক ও কর্মজীবী মানুষের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি শিল্প ও কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি দলীয় সংহতি আরও জোরদার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

