নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে শনিবার (২৪ জানুয়ারি) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গুনিয়াউক ইউনিয়নের বাজার মাঠে এ জনসভায় স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি ছিলেন।
গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সহ-সভাপতি আব্দুল কাদির, নজরুল ইসলাম, আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আরাফাত উল্লা, বশির চৌধুরী, সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় অংশ নেন। এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে নাসিরনগর সদর, হরিপুর, চাপরতলা, গুনিয়াউক ও ফান্দাউক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

