সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে খেলাফত মজলিসের শোকসভা ও দোয়া মাহফিল

0
170
সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদির রূহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৪টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর রোডে মোল্লা মার্কেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ১১ দলীয় জোটের একক মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শোকসভায় আরও বক্তব্য দেন সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, এনসিপির নেতা মো. বাহাউদ্দীনসহ অন্যান্য বক্তারা। তারা শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শকে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট তাকে ফরিদপুর-৪ আসনের একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শহীদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here