গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা সদরের বোয়ালী ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় ২০ জন অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে শীতবস্ত্র হিসেবে এ কম্বর বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র গুলো বিতরণ করেন জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সবুজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়া, হাসান মিয়া , রাজনীতিবিদ ডাবলু মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিগন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শীতবস্ত্র শেষে দৈনিক এই বাংলা পত্রিকার প্রতিনিধি সবুজ মিয়া জানান, এই তীব্র শীতে নিজের অর্থায়নে ২০ জন অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরন করে অনেক আনন্দিত লাগছে।
এভাবে যেনো তিনি গরীব অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়াতে পারেন এজন্য সবার নিকট দোয়া দেয়েছেন। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের কে গরীব অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাড়ানোর আহব্বান জানান তিনি।
অপর দিকে সুবিধাভোগীরা কম্বল পেয়ে আনন্দিত হন এবং কৃতজ্ঞতা প্রকাশ সহ সাংবাদিক সবুজের জন্য দোয়া করেন।
এই বাংলা/এমএস
টপিক

