নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট নীলফামারী জেলা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সিটি স্কয়ার মার্কেট তৃতীয়তলার হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা সভাপতি ড. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বর্তমান সদস্য অধ্যক্ষ মনেয়ার হোসেন, কর্মচারী ঐক্য জোট নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাফু, সাংগঠনিক সম্পাদক আসলাম হায়াত মিল্টন বক্তৃতা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার ও শিক্ষা উন্নয়নে অবদান রেখেছেন। তাঁর পথচলা রাজনীতিতে একটি স্কুলের মতো ছিল।
এসময় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা মাধ্যমিক শাখার সভাপতি সীমা পারভীন, সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট মাধ্যমিক সদর উপজেলা সভাপতি ওয়ালিউর রহমান হেলাল,সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী হোসেন বুলবুল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ কারিগরী কলেজ শাখা সভাপতি রফিকুল ইসলাম সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

