ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড

0
180
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, কোনো হতাহত নেই / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের টানা প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, নতুন ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি ছোট স্টোর রুম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে তা আগুনে রূপ নেয়। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে হাসপাতালের কিছু ম্যাট্রেস ও বেডশিট পুড়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here