দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে দৌলতপুর আদর্শ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবির।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হামিদুর রহমান দুলাল, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপদেষ্টা মো. আজাহার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু সাঈদ মুসা, সিনিয়র সহসভাপতি মো. আরফান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল আলম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক মো. কাদের সিদ্দিকী।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

