ভাঙ্গায় স্বতন্ত্র এমপি প্রার্থী এম এম হুসাইনের ওপর হামলার অভিযোগ

0
160
ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইনের  উপর প্রতিহিংসার  হামলা  / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা সদর ও পুর চরভদ্রাসন) থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এম এম হুসাইন ও তার সহযোগী নেতাকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার কোটপাড় এলাকায় অনিল দাসের একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ভাঙ্গা উপজেলার এক বিএনপি সমর্থকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবর উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে ফরিদপুর-৪ আসনের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন।

তিনি জানান, এ ঘটনার বিস্তারিত তুলে ধরতে আগামী রোববার সকাল ১১টায় ভাঙ্গায় এক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here