নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান

0
175
নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :


আজ ১৫ জানুয়ারি, নিকলী উপজেলা বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই আহত যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগতরা ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

প্রধান অতিথি কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা নবাগতদের ফুল গ্রহণ করে স্বাগত জানান।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রসমাজের এই অংশগ্রহণ প্রমাণ করে—বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ। বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই তরুণ শক্তিই আগামীর বাংলাদেশ গড়বে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এডভোকেট বদরুল মোমেন্ট মিঠু (সভাপতি, নিকলী উপজেলা বিএনপি), আতিকুল ইসলাম তালুকদার হেলিম (সাধারণ সম্পাদক, নিকলী উপজেলা বিএনপি), কাইয়ুম খাঁন হেলাল (সাবেক সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি), ডঃ কফিল উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক, নিকলী উপজেলা বিএনপি), জসিম মাহমুদ (সাধারণ সম্পাদক, বাজিতপুর পৌর বিএনপি), আব্দুল মালেক ভূঁইয়া মঞ্জু (সাংগঠনিক সম্পাদক, বাজিতপুর পৌর বিএনপি), এডভোকেট শাহ আলম (সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদল), জহিরুল ইসলাম জহির (সহ-সভাপতি, বাজিতপুর পৌর বিএনপি), কায়সার মাহমুদ রিপন (সাবেক সভাপতি, বাজিতপুর উপজেলা যুবদল) ও শহিদুজ্জামান বাবু (প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন ছাত্রদল)।

বিশেষ অতিথিরা বলেন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও আহত যোদ্ধাদের বিএনপিতে যোগদান প্রমাণ করে দেশের তরুণ সমাজ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রাখছে। তারা এই যোগদান কর্মসূচিকে জেলা ও উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নতুন সদস্যরা বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here