নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে লড়াই ঘোষণা মোঃ ইকবাল চৌধুরীর

0
230
নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘোষণা, ও   সংবাদ সম্মেলন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়ীয়া-১ (নাসিরনগর) ২৪৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন মোঃ ইকবাল চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নাসিরনগর সদরের নিজস্ব অফিস হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন,
“আমি কোন গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি নই। নাসিরনগরের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যুবক, নারী ও নির্যাতিত মানুষের পক্ষে ভোট চাইছি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জাতীয় সংসদে গিয়ে আমি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করব। এই নির্বাচন ক্ষমতার জন্য নয়, এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ওয়াজ্জিল চৌধুরী, এল.এস.সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, ব্যারিস্টার জেরিন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ইসমাইল মিয়া, সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ ও শতাধিক সমর্থক ও নেতাকর্মী।

মোঃ ইকবাল চৌধুরী এর আগে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চারবার নির্বাচিত হয়ে সফল নেতৃত্ব প্রদর্শন করেছেন এবং স্থানীয়ভাবে শালিসকারক ও গ্রাম্য বিচারক হিসেবে ভূষিত হয়েছেন। তিনি নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের সমস্যা, অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here