পিরোজপুর প্রতিনিধি :
বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের যন্ত্রণা ও নিপীড়নকে জয় করে বিএনপির ত্যাগী নেতা মোহাম্মদ হারুন শেখ এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অটল ভক্তি বজায় রেখেছেন।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেখ দীর্ঘ এই সময়ে জেল-জুলুম, হামলা ও রাজনৈতিক মামলার শিকার হয়েও রাজপথে অটল ছিলেন। সম্প্রতি নিজের ও পরিবারের ওপর নেমে আসা সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরতে গিয়ে তিনি আবেগে ভেঙে পড়েন।
হারুন শেখ বলেন, “বিগত ১৭ বছরে এমন কোনো সময় যায়নি যখন আমাদের পুলিশি হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে হয়নি। পরিবারের সদস্যদের শান্তিতে ঘুমানোর সুযোগও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে সব কষ্ট সহ্য করেছি।”
তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত যোগ্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ছাড়া দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। আমি সকল স্তরের জনগণকে অনুরোধ করছি—ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেনকে বিজয়ী করুন। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে দিনরাত কাজ করবেন।”
কদমতলা ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, হারুন শেখের মতো ত্যাগী নেতা দলের মূল স্তম্ভ। শত প্রতিকূলতার মাঝেও তিনি তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন এবং অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা পিরোজপুরে বিএনপিকে আরও শক্তিশালী করছে।
নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের বিজয় ও দেশনায়ক তারেক রহমানের শক্তিশালী হাতই এখন তার জীবনের প্রধান লক্ষ্য।
এই বাংলা/এমএস
টপিক

