
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন প্লে-গ্রাউন্ডে এ আয়োজন সম্পন্ন হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত চেতনা আরও সুদৃঢ় হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফিয়া দিল। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি শুরু থেকেই ছিল প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল ম্যাচে দুই দলের আক্রমণাত্মক ও কৌশলী খেলায় দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ জানান।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ক্রীড়া আয়োজন পিরোজপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও পারস্পরিক বন্ধন আরও জোরদার করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
