ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
205
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্রে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্রে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিত ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি জেলায় দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বিজিবি সদস্যদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনৈতিক আচরণ, পক্ষপাতিত্ব বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত না হয়।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here