সদরপুরে কুরআন শিক্ষার শুভ সূচনা, শিশুদের হাতে তুলে দেওয়া হলো পবিত্র কুরআন

0
152
সদরপুর মডেল মসজিদে কুরআন হাতে নিলো শিক্ষার্থীরা / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের সদরপুর উপজেলায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কুরআন শিক্ষার শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন শিক্ষক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। এসময় শিক্ষার্থীদের প্রথম কুরআন পাঠ প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, ফিল্ড সুপারভাইজার; আলহাজ্জ মাওলানা আমির হোসেন, পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ; এবং মাওলানা কারী সবুজ, মুয়াজ্জিন, সদরপুর উপজেলা মডেল মসজিদ।

অতিথিরা তাঁদের বক্তব্যে শিশুদের নৈতিকতা ও চরিত্র গঠনে কুরআন শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। শৈশবকাল থেকেই কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আদর্শ মানবসম্পদ গড়ে ওঠার সম্ভাবনা থাকায় তারা তা আশাবাদভরে মন্তব্য করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মুফতী রেজাউল করিম ও পেশ ইমাম বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here