মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা-তদন্তে পুলিশ

0
291
মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা, না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহার লাভলী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের মো. লুৎফর রহমানের মেয়ে। প্রায় ১৭ বছর আগে তার বিয়ে হয় মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের মৃত মওলানা নূরুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (৪৪)-এর সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে ১৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে খাবার শেষে নাহার লাভলী ও তার স্বামী নিজ নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। রাত প্রায় ১১টার দিকে হঠাৎ আরিফুল ইসলাম ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে বাড়ির পূর্ব পাশে টিনের চালার তীরের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় নাহার লাভলীর নিথর দেহ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে নিহতের বড় ভাই মো. আশেক আহম্মেদ শাহ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে মিঠাপুকুর থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ভাই আশেক আহম্মেদ শাহ অভিযোগ করে বলেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তার দাবি, নাহার লাভলী কখনো আত্মহত্যা করতে পারেন না এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও দাবি করেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ায় বাধা দেওয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here