নাসিরনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
160
নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

গ্রামবাংলার লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা দক্ষিণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতাটি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ লিটন এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান। এছাড়া ইউপি সদস্য রুবেল খান, কুদ্দুছ মেম্বার, খরসু মিয়া, কামাল মিয়া, রহমান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও ইউটিউবার শুক্কুর আলী, যিনি দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেন।

বিভিন্ন এলাকা থেকে আসা শক্তিশালী ও প্রশিক্ষিত ঘোড়াগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দৌড়ে সিলেটের ‘বাংলার তাজ’ প্রথম স্থান অর্জন করে এবং চুনারুঘাটের ‘লাল বাদশাহ’ দ্বিতীয় স্থান লাভ করে।

আয়োজক ও দর্শকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও লোকজ খেলাধুলা ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ঘোড়াদৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here