নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের নীলফামারী জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুমনা শাহনাজ চৌধুরী এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রোভার স্কাউট লিডার ও প্রভাষক মো. আব্দুর রহিম।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম খান এবং সাধারণ সম্পাদক মুকুল আনোয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহকারী অধ্যাপক একেএম মাহাবুবুজ্জামান রিটন, নুরুজ্জামান আহমেদ, কাজী এ এম জাকিউল ইসলাম, মো. আব্দুস সোবহান এবং সহকারী অধ্যাপক হৃষীকেশ রায়।
নতুন কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম বলেন, এই দায়িত্ব তাদের জন্য গর্বের। তিনি জানান, স্কাউট আন্দোলনের মূল আদর্শ, নৈতিকতা ও চরিত্র গঠনের কার্যক্রম নীলফামারী জেলার শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে আরও বিস্তৃত করতে কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।
এই বাংলা/এমএস
টপিক

