নাসিরনগরে হত্যা মামলার আসামি জামাল মিয়া গ্রেফতার

0
156
নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামি  সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি জামাল মিয়া গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে আসামি জামাল মিয়াকে গ্রেফতার করে। অভিযানের স্থান ছিল হরিপুর পূর্বপাড়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই যৌথ টহল ও অভিযানের পর এলাকায় নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেয়েছে।

গ্রেফতারকৃত জামাল মিয়ার বয়স ৫১ বছর এবং তিনি হরিপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গ্রামবাসী আবুলাল মিয়া হত্যা মামলায় ওয়ারেন্ট জারি ছিল। গ্রেফতারকৃত আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জমির বিবরণ অনুযায়ী, জামাল মিয়ার গ্রাম হরিপুর (পূর্বপাড়া), পোস্ট অফিস: হরিপুর, থানা: নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়ীয়া।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here