খাগড়াছড়ির মানিকছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা

0
240
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার শান্তি কামনায় মানিকছড়িতে সমবেত প্রার্থনা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাজগিরি মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার পারলৌকিক শান্তি ও সদগতি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বড়ুয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজগিরি মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মীর হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এম. এ. করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান, মানিকছড়ি উপজেলা কৃষক দলের সভাপতি মো. আল ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল রাজ্জাক ও সাধারণ সম্পাদক অংগ্য মারমা।

এছাড়া রাজগিরি মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পার্থ বড়ুয়া, সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়াসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বড়ুয়া সম্প্রদায়ের বিশিষ্টজন এবং মারমা জনগোষ্ঠীর নারী নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সমবেত প্রার্থনায় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here