বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লালপুরে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
মরদেহ উদ্ধার / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :


নাটোরের লালপুর উপজেলায় নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মো. নিরব হোসেন (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর আখ খামার এলাকার একটি পানির ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরব হোসেন লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মো. নাসির মণ্ডলের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর কোনো এক সময় নিরব নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ক্যানেলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর