ঝালকাঠিতে মুসলিম লীগের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, ‘হ্যাঁ’ ভোটে জুলাই বিপ্লব রক্ষার আহ্বান

0
560
গনভোট / প্রতিকী ছবি

বরিশাল ব্যুরো :


ঝালকাঠিতে বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নেতারা আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই বিপ্লবের চেতনা রক্ষার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে শহরের ৫২৮ মধ্য চাদকাঠি সড়কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা মুসলিম লীগের আহ্বায়ক আবু জাফর বিশ্বাস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর তিনি বলেন, আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে জুলাই বিপ্লব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই সবাইকে দায়িত্বশীলভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here