রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে বাজারে ঢুকে চারজন নিহত, আহত একজন

0
181
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :


রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক ঝলমলিয়া কলাহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়ক ছেড়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়।

তিনি জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে স্বজনরা মরদেহগুলো বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

এ ঘটনায় আহত হয়েছেন রায়হান আলী (৪০)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here